৩০ বলে সেঞ্চুরি, অভিষেকের বিশ্বরেকর্ড!

Date:

Share post:

প্রথম বল থেকে আক্রমণ শুরু করেছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় তথা নিয়ম রক্ষার টি-২০ এর লড়াইয়ে সেই আক্রমণ এসে থামল ৩৪ বলে। আর এর মাঝে একাধিক কৃতিত্ব গড়লেন ভারতীয় ক্রিকেট দলের তুর্কি বাহাতি ওপেনার অভিষেক শর্মা। ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ তে দ্রুততম শতরান করলেন তিনি। একইসঙ্গে ভেঙ্গে দিলেন রোহিত শর্মার গড়া অনন্য ইতিহাস। পাশাপাশি আইসিসি এর পূর্ণ সদস্য দেশ হিসেবে টি-২০ ক্রিকেটে দ্রুততম শত রানের নিরিখে সকলকে পেছনে ফেলে দিলেন অভিষেক।
ভারতীয় হিসাবে টি-২০ তে দ্রুততম শতরানের নজির ছিল রোহিতের। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইন্দোরে ৩৫ বলে শতরান করেছিলেন তিনি। বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে অভিষেক শতরান করলেন ৩০ বলে। টি-২০ তে দ্রুততম শতরানের নিরিখে তিন নম্বরে চলে এলেন অভিষেক। তার আগে রয়েছেন এস্তোনিয়ার সাহিল চৌহান এবং তুরস্কের মহম্মদ ফাহাদ। ২০২৪ সালে সাইপ্রাসের বিরুদ্ধে ২৭ বলে শতরান করেছিলেন সাহিল। ২০২৫ সালে বুলগেরিয়ার বিরুদ্ধে ২৯ বলে শতরান করেন ফাহাদ। তারপরেই রয়েছেন অভিষেক। আইসিসি-র পূর্ণ সদস্যের দেশগুলির নিরিখে দ্রুততম শতরান করলেন অভিষেক। আগের রেকর্ড ছিল জ়িম্বাবোয়ের সিকান্দার রাজা এবং নিউ জ়িল্যান্ডের ফিন অ্যালেনের। রাজা ২০২৪ সালে গাম্বিয়ার বিরুদ্ধে নজির গড়েছিলেন। অ্যালেনের নজির এসেছিল এ বছরের টি-২০ বিশ্বকাপে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ভারতীয় হিসাবে একটি টি-২০ এর ইনিংসে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। যদি ও শীর্ষে রইলেন অভিষেকই। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩টি ছয় মেরেছিলেন। বৃহস্পতিবার মেরেছিলেন ১১টি। ২০১৭ সালে রোহিত মেরেছিলেন ১০টি ছয়। এছাড়াও ১০টি করে ছয় রয়েছে সঞ্জু স্যামসন, তিলক ভার্মা এবং ঈশান কিশানের। টি-২০তে এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে অভিষেক। তিনি এ বছর এখনও পর্যন্ত ৯৬টি ছয় মেরেছেন। গত বছর ১০৮টি ছয় মেরেছিলেন। এ বছর যে পরিমাণ টি-২০ বাকি তাতে নিজের রেকর্ড নিজেই ভেঙে দিতে পারেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...