বড় পাথুরীতে কানু পাল স্মৃতি প্রাইজমানি নক আউট ফুটবলের আসরে সেমিফাইনালে উঠলো কুকিবাড়ি। হারালো যশমুড়া দলকে। ব্লাড মাউথ ক্লাব আয়োজিত আসরে বড়পাথুরী স্কুল মাঠে শনিবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলে জয় ছিনিয়ে নেয় কুকিবাড়ি। যশমুড়ার রক্ষণভাগের ফুটবলাররা রুখে দাঁড়িয়ে আক্রমণ প্রতিরোধ না করলে ব্যবধান আরো বাড়ত। কুকিবাড়ি জয় পায় ২-০ গোলে। বিজয়ী দলের ফামকিন এবং রিদিকা গোল করেন। খেলা পরিচালনা করেন রাজীব ত্রিপুরা।


