চন্ডিগড়কে বিধ্বস্ত করলো ত্রিপুরা

Date:

Share post:

চন্ডিগড়কে বিধ্বস্ত করলো ত্রিপুরা। প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে পয়েন্ট ভাগ করার পর শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে চন্ডিগড়কে গোলের মালা পড়ালো। জাতীয় জুনিয়র মেয়েদের ফুটবল প্রতিযোগিতায় রাজ্যদল জয় পায় ৯-০ গোলে। ছত্তিশগড়ের নারায়ণপুরের রামকৃষ্ণ মিশন মাঠে প্রথমার্ধে একতরফা প্রাধান্য নিয়ে খেললেও দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সহ সুযোগ নষ্ট করেছে। প্রথমার্ধেই ত্রিপুরা এগিয়ে যায় ৮-০ গোলে। দ্বিতীয়ার্ধে আর মাত্র একটি গোল করতে সক্ষম হয়। রাজ্য দলের পক্ষে থানপুই ডার্লং হ্যাটট্রিক সহ চারটি গোল করে। এছাড়া হ্যাটট্রিক করেছে বিজিয়া দেববর্মা। দুটি গোল করে ইরোজা দেববর্মা। খেলা শেষে ত্রিপুরা দলের ম্যানেজার পূর্নিমা দাস ছত্তিশগড় থেকে টেলিফোনে বলেন, “দুরন্ত খেলেছে মেয়েরা। তবে ব্যবধান আরও বাড়াতে পারতো। প্রথমার্ধে ৮ গোল হয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে হাল্কা মেজাজে খেলে”। সোমবার গ্রুপে তৃতীয় ম্যাচে শক্তিশালী সাই-এর বিরুদ্ধে খেলবে রাজ্যদল। ওই ম্যাচে জয় পেলে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...