ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে আজ। বিকেল তিনটায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা এবং ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। উপস্থিত থাকার কথা রয়েছে বিসিসিআই-এর প্রতিনিধিদের। গত বছর রাজ্য সংস্থা আয়োজিত বিভিন্ন আসরের পুরস্কার দেওয়া হবে।


