রাজ্যে ক্রিকেটের একাডেমি গঠনে সেকেরকোট এলাকাতে ৩০ একর জমি দিয়েছে রাজ্য সরকার। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিগত মরশুমের বিভিন্ন ঘরোয়া ও রাজ্যস্তরের আসরের বিজয়ীদের পুরস্কার তুলে দেয়া হয়। রবীন্দ্র শত বার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় সহ রাজ্য ক্রিকেট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যে ক্রিকেটের প্রসারে রাজ্য সংস্থার ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো গড়ে তোলা সহ ক্রিকেটারদের উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন টিসিএ-র কর্মকর্তারা। রাজ্যে ক্রিকেটের উন্নয়নের জন্য একাডেমি তৈরি করতে জমির ব্যবস্থা করে দিয়েছে সরকার। এই একাডেমি ব্যবহার করে ভবিষ্যতের তারকা তৈরি করার কাজ চলবে। তিনি আরও বলেন, গোটা দেশে এমনকি বিশ্বেও ক্রিকেটের জনপ্রিয়তা প্রশ্নাতীত। এরাজ্যেও ক্রিকেট অন্য খেলা থেকে এগিয়ে আছে। জাতীয় আসরে ভালো ফলাফল করতে রাজ্য সংস্থা চেষ্টা করে চলেছে। বিভিন্ন জাতীয় আসরে সাফল্যও পাচ্ছে। তিনি বলেন, সাফল্যের জন্য উপযুক্ত প্রশিক্ষণ নিতে হবে ক্রিকেটারদের। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়। শুরুতে দলীপ ট্রফির চ্যাম্পিয়ন পূর্বাঞ্চল দলের ত্রিপুরার ক্রিকেটার অভিজিৎ সরকারকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
ক্রিকেটে একাডেমির জন্য সেকরকোটে ৩০ একর জমিrঘোষণা মুখ্যমন্ত্রীর
Date:
Share post:


