অমরপুরে এমএলএ কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠলো চাঁপাই পাড়া দল। ন্যূনতম গোলে হারায় গামাকু প্লে সেন্টারকে। মঙ্গলবার রাতে ফ্লাড লাইটে হয় আসরের প্রথম সেমিফাইনাল। মহকুমার চন্ডিবাড়ি স্কুল মাঠে কয়েক হাজার ফুটবল প্রেমীদের উপস্থিতিতে দু’দলের ফুটবলাররা ম্যাচের শুরু থেকেই আক্রমাত্মক ফুটবল খেলে। এর ফলে ম্যাচ হয়ে ওঠে উপভোগ্য। প্রথমার্ধের ২৫ মিনিটে বিজয়ী দলের চিরঞ্জয় রিয়াং জয়সূচক গোলটি করেন। ম্যাচ পরিচালনা করেন আদিত্য দেববর্মা। আসরের দ্বিতীয় সেমিফাইনালে খাইসামুরা প্লে সেন্টার খেলবে আম্পি প্লে সেন্টারের বিরুদ্ধে ।


