হলান্ডের জোড়া গোলে নরওয়ের দারুণ জয়

Date:

Share post:

শুরুতে দুই গোলে এগিয়ে গিয়েও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে নরওয়ে। তখন আবারও এগিয়ে এলেন আর্লিং হলান্ড। দলের সবচেয়ে বড় তারকার কাঁধে চেপে জয়ের আনন্দে উয়েফা নেশন্স লিগে যাত্রা শুরু করল তারা। নিজেদের মাঠে নাটকীয় লড়াইয়ে ডেনমার্ককে ৩-২ গোলে হারিয়েছে নরওয়ে। ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের এই ম্যাচে শুরুতে অস্কার ববের গোলে এগিয়ে যায় দলটি। বিশ্বকাপে টানা চার ম্যাচে জালের দেখা পান হলান্ড। সেখানে গোল করতে পারেননি কেবল কোয়ার্টার ফাইনালে, তার দলও ম্যাচটি জিততে পারেনি। এরপর, নতুন মরশুমে ক্লাবে ফিরে আবারও নিয়মিত গোল করা শুরু করেন তিনি, এবং সেই ধারাবাহিকতায় এবার ফের জাতীয় দলের হয়ে গোল করলেন। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটে অস্কার বববের কোনাকুনি শটে এগিয়ে যায় নরওয়ে। এর চার মিনিট ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। সতীর্থের থ্রু পাস বক্সে পেয়ে দুরূহ কোণ থেকে প্রথম ছোঁয়ায় জোরাল শটে গোলটি করেন তিনি।
দুই গোলে পিছিয়ে পড়ার সাত মিনিটের মধ্যে ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়ায় ডেনমার্ক। অসাধারণ এক ফ্রি কিকে রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে গোলটি করেন মিগেল দামসগোর।
৬০ মিনিটে কাছ থেকে আরেকটি গোল করে সমতা টানেন রাসমুস হয়লুন। লড়াই জমে ওঠে দারুণ। তবে হলান্ডকে আটকাতে না পারায় শূন্য হাতেই ফিরতে হয় ডেনমার্ককে। ৭৪ মিনিটে আরেকবার সতীর্থের পাস বক্সে দারুণ পজিশনে পেয়ে প্রথম ছোঁয়ায় জোরাল শটে ব্যবধান গড়ে দেন গোলমেশিন হলান্ড। জাতীয় দলের হয়ে ম্যানচেস্টার সিটি তারকার মোট গোল হলো ৬৪টি, ৫৬ ম্যাচে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...