বড়পাথুরীতে ব্লাডমাউথ ক্লাব আয়োজিত কানু পাল স্মৃতি প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায় তৈরি হয়ে গেল সেমিফাইনালের লাইনআপ। ৩০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে কুকিবাড়ি খেলবে আইসি নগরের বিরুদ্ধে এবং ২ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে বগা চতল গর্জনিয়া খেলবে এমজিবি (কেবিসি) দলের বিরুদ্ধে। বড়পথুরি স্কুল মাঠে হবে দুটি সেমিফাইনাল ম্যাচ। ৪ অক্টোবর হবে ফাইনাল ম্যাচ। আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল ট্রফি সহ প্রাইজমানি পাবে যথাক্রমে ৮০ এবং ৫০ হাজার টাকা।


