ধর্মনগরে অনূর্ধ্ব ১৫ ক্রিকেট জয়ের ধারা অব্যাহত রাখলো ধর্মনগর ক্রিকেট কোচিং সেন্টার। ৫৫ রানে হারায় জিনিয়াস ক্রিকেট কোচিং সেন্টারকে। কলেজ স্টেডিয়ামে শনিবার টসে জিতে ধর্মনগর ক্রিকেট কোচিং সেন্টার ১৩৭ রান করে। হৃত দাস ৭৩ বল-এ ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১, শান দাস ৭৩ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ২৩, জ্যাক মালাকার ২৫ বল-এ ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ এবং বিহান দাস ২৯ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। অতিরিক্ত পায় ২৯ রান। জিনিয়াস ক্রিকেট কোচিং সেন্টারের রাজ আহামেদ ৩০ রানে ৪টি, দেবরাজ ১৫ রানে এবং মাকতাদির আলম ১৯ রানে ৩টি করে উইকেট ভাগ করে। জবাবে জিনিয়াস ক্রিকেট কোচিং সেন্টার মাত্র ৮২ রান করতে সক্ষম হয়। সৌভিক দাস ২৮ বল-এ ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। অতিরিক্ত পায় ৩১ রান। ধর্মনগর ক্রিকেট কোচিং সেন্টারের জ্যাক মালাকার ১২ রানে ৪টি, সাকিবুল হাসান ৯ রানে এবং বিহান দাস ১৪ রানে ২টি উইকেট ভাগ করে।


