মোহনপুরে অনুষ্ঠিত হলো মহকুমা যোগা

Date:

Share post:

মোহনপুরে অনুষ্ঠিত হলো মহকুমা ভিত্তিক যোগা প্রতিযোগিতা। জেলা আসরে অংশগ্রহণের লক্ষ্যে অংশ নিয়েছে ৫০ জন। গান্ধীগ্রামের মধ্যপাড়ায় অনুষ্ঠিত হয় আসর। উদ্যোক্তা মোহনপুর স্বামী বিবেকানন্দ যোগা মিশন। আসর থেকে ২৫ জনকে বাছাই করা হয়। নির্বাচিত খেলোয়াড়রা ১১ অক্টোবর জিরানিয়ায় অনুষ্ঠিত জেলা আসরে অংশ নেবে। এদিন প্রতিযোগিতা শুরু হওয়ার আগে উদ্বোধনী বক্তব্য রাখেন মোহনপুরের যোগা উপদেষ্টা রমেন্দ্র চন্দ্র দাস চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন রাজ্য সংস্থার উপদেষ্টা ড. যীশু চক্রবর্তী। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা যোগা সংস্থার সচিব উত্তম দেবনাথ। আসরে সাব জুনিয়র বালিকাবিভাগে শ্রেয়সী দেবরায়, প্রথম, স্নিগ্ধা দাস দ্বিতীয়, শ্রেয়াদ্রিতা মজুমদার তৃতীয় , আয়েশ সুত্রধর চতুর্থ, সাব জুনিয়র বালক বিভাগে প্রথম জয়দীপ শীল, নিরঞ্জন দেবনাথ দ্বিতীয়, তৃতীয় তানাংশু শর্মা, জুনিয়র বালিকা বিভাগে প্রথম সৃষ্টি সরকার, দ্বিতীয় আশংকা দাস, তৃতীয় অলকা দাস, জুনিয়র বালক বিভাগে চিন্ময় দাস প্রথম, রাকেশ দাস দ্বিতীয়, সিনিয়র গ্রুপে সুস্মিতা দেব মিত্র প্রথম, দ্বিতীয় মউমিতা পাল, সুতনতা দেবরায় তৃতীয়, বালিকা বিভাগে সুস্মিতা দেবনাথ প্রথম, বালিকা প্রিয়াংশি সরকার, বালক অনুপম দেব প্রথম, পুরুষ বিভাগে অনুজিত দেবনাথ, কৃষ্ণ চক্রবর্তী, অমলেন্দু দে প্রথম হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...