ক্রিকেটের দলবদলে পঞ্চম দিনে অংশ নিলেন মাত্র ছয় জন ক্রিকেটার। ৫ দিনে মোট ৮৯ জন ক্রিকেটার দলবদলে অংশ নিয়েছেন। এদিন স্ফুলিঙ্গ ক্লাবের কৌশিক গিরিকে তুলে নেয় হার্ভে ক্লাব। এছাড়া ইউবিএসটি-র সৌরভ দাস ওপিসি-তে, সংহতির প্রসেনজিৎ ভৌমিক সই করেছেন কসমোপলিটন ক্লাবে, চলমান সংঘে সই করেছেন বিসিসি-র সিদ্ধার্থ দেবনাথ, হার্ভে ক্লাবের আরমান হোসেন এবং সংহতি ক্লাবে সই করেছেন ইউনাইটেড ফ্রেন্ডসের ময়ূখ চৌধুরী। রবিবার টোকেন বিলি এবং দলবদল পর্ব বন্ধ থাকবে।


