আগরতলা প্রেস ক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হন শুভঙ্কর দাস। এই বিভাগে রানার্স হয়েছেন অঞ্জন দেব এবং তৃতীয় স্থান পান মেঘধন দেব। অন্যদিকে, মহিলাদের সিঙ্গলসে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চ্যাম্পিয়ন হন স্বরূপা নাহা। রানার্স ও তৃতীয় স্থান দখল করেন রেশমি দেবনাথ ও চন্দ্রিমা সিরকার। এনএস আরসিসি-র ব্যাডমিন্টন হল-এ হয় আসর। ক্লাব সদস্যদের মধ্যে এই টুর্নামেন্ট ঘিরে ছিল ব্যাপক উৎসাহ দেখা গেছে। প্রতিযোগিতা শুরুর আগে এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের হয়। এতে প্রেস ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসর সফল ভাবে শেষ হওয়ায় স্পোর্টস সব কমিটির কনভেনার অভিষেক দে সকলকে ধন্যবাদ জানান। প্রতিযোগিতা পরিচালনা করেন প্রশান্ত দাস, রামানুজ পাল এবং জয়দেব ঘোষ। এদিকে, আগামী জানুয়ারি মাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং ফেব্রুয়ারি মাসে বহুল প্রতীক্ষিত ‘আগরতলা প্রেস ক্লাব ক্রিকেট প্রিমিয়ার টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হবে।


