ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন দেবজ্যোতি

Date:

Share post:

অনূর্ধ্ব ১৯ বিনু মানকর ট্রফি ক্রিকেটে ত্রিপুরাকে নেতৃত্ব দেবে দেবজ্যোতি পাল। ডেপুটি হিসেবে থাকবে সিদ্ধার্থ দেবনাথ। ৮ অক্টোবর থেকে উড়িষ্যায় শুরু হবে আসর। তাতে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ নাগাল্যান্ড। অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচটি। এছাড়া ১০ অক্টোবর মিজোরাম, ১২ অক্টোবর সিকিম, ১৪ অক্টোবর মেঘালয় এবং ১৬ অক্টোবর অরুনাচল প্রদেশের বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। আসরে অংশগ্রহণের জন্য ১৮ সদস্যের ত্রিপুরা দল ঘোষণা করেছেন রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে। নির্বাচিত ক্রিকেটারদের ২৮ সেপ্টেম্বর বিকাল তিনটায় এম বি বি স্টেডিয়ামে কোচ জয়ন্ত দেবনাথ ও বাসুদেব দত্তের কাছে রিপোর্ট করার জন্য বলা হয়েছে । ঘোষিত দলে রয়েছে দেবজ্যোতি পাল (অধিনায়ক), সিদ্ধার্থ দেবনাথ (সহ অধিনায়ক), অর্কজিৎ সাহা, শঙ্খনীল সেনগুপ্ত, সন্দীপন দাস, ইস্টা দেবনাথ, অয়ন রায়, আধি দেবনাথ, আকাশ সরকার, রাহুল বর্মন, নীল দেববর্মা, রিয়াদ হোসেন, পান্থর দেববর্মা, তপন ঘোষ, দীপ দেব, আরিফ মিয়া, সোম দেব শীল এবং সপ্তদ্বীপ দত্ত। কোচ জয়ন্ত দেবনাথ, রাসুদেব দত্ত, ফিজিও সোহাগ চন্দ্র দাস, ট্রেনার বাপি বিশ্বাস এবং ভিডিও এনালাইসিস কুন্তল চক্রবর্তী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...