ত্রিপুরা মাস্টার স্পোর্টস উইংয়ের সম্পাদক প্রিয়লাল সাহা ভারতের জাতীয় ক্রীড়া সংস্থা ‘ইউনাইটেড মাস্টার গেমস ফাউন্ডেশন ইন্ডিয়া’র কেন্দ্রীয় কমিটির সর্বভারতীয় সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। সর্বসম্মতিক্রমে তাঁকে আগামী পাঁচ বছরের জন্য তাদের কেন্দ্রীয় কমিটির সর্বভারতীয় সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়। ১০ আগস্ট সংস্থার পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নবনিযুক্ত দায়িত্বে প্রিয়লাল সাহা জাতীয় ও রাজ্য উভয় স্তরেই বর্ষীয়ান ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ‘মাস্টার গেমস’-এর প্রসারে বিশেষ ভূমিকা পালন করবেন। এই নিয়োগ সংক্রান্ত চিঠির প্রতিলিপি রাজ্যে সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এবং ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের কাছে দেয়া হয়েছে।


