ধর্মনগরে অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে জয় অব্যাহত রাখলো ধর্মনগর ক্রিকেট কোচিং সেন্টার। টানা ২ ম্যাচে জিতে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে। সোমবার ধর্মনগর ক্রিকেট কোচিং সেন্টার ১৩০ রানে হারায় কদমতলা প্লে সেন্টারকে। কলেজ স্টেডিয়ামে সোমবার টসে জিতে ধর্মনগর ক্রিকেট কোচিং সেন্টার ১৭৫ রান করে। মোহাম্মদ রিজওয়ান ৪২ বল-এ ৪টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৭, মোহাম্মদ শাহজাদ হোসেন ৪৭ বল-এ ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪, শরিফুল হক ২১ বল-এ ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রান করে। অতিরিক্ত পায় ৪৪ রান। কদমতলা প্লে সেন্টারের প্রীতম দাস ৩৪ রানে এবং প্রদ্যুৎ নাথ ৪৩ রানে ২টি করে উইকেট ভাগ করে। জবাবে বিশাল রানের নিচে চাপা পড়ে যায় কদমতলা প্লে সেন্টার। মাত্র ৪৫ রান করতে সক্ষম হয়। রূপক রবি দাস ২৩ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। অতিরিক্ত পায় ২৫ রান। ধর্মনগর ক্রিকেট কোচিং সেন্টারের অঞ্চন মালাকার ৩ রানে এবং শরিফুল হক ১৩ রানে ৪টি করে উইকেট ভাগ করে।


