ফুটবলের মতো বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের ভাবনা আইসিসির

Date:

Share post:

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা তথা আইসিসি ২০০৪ সাল থেকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দিচ্ছে। সেরা উদীয়মান ক্রিকেটারকেও পুরস্কার দেওয়া হয় এই বর্ষসেরা অনুষ্ঠানের মধ্য দিয়ে। তবে ২০২৫ সালে প্রথমবার এই পুরস্কার দেওয়া হয়নি। কারণ বর্ষসেরা পুরস্কারের জৌলুস বাড়াতে নতুন পরিকল্পনা নিয়েছে আইসিসি। ফুটবলের মতো বড় অনুষ্ঠান করে বর্ষসেরা পুরস্কার দিতে চাইছে বিশ্ব ক্রিকেটের এই নিয়ামক সংস্থা । ২০২৬ সালও প্রায় শেষ। ২০২৫ সালের পুরস্কারও দেওয়া হয়নি। জয় শাহ’রা চাইছেন, একসঙ্গে দু’বছরের পুরস্কার দিতে। আইসিসির এক কর্তা বলেছেন, আইসিসি বেশ কয়েক বছর ধরে ডিজিটাল পদ্ধতিতে বার্ষিক পুরস্কার দিচ্ছে। এই পুরস্কার বিতরণের মঞ্চ কেমন হতে পারে বা কেমন হওয়া উচিত তা নতুন করে পরিকল্পনা করতে চাইছে তারা। এর জন্য ইচ্ছাকৃত ভাবেই ২০২৫ সালের পুরস্কার প্রদান স্থগিত রাখা হয়েছিল। আইসিসি পরিকল্পনা চূড়ান্ত করার পর্যায় রয়েছে। আশা করা হচ্ছে, ২০২৭ সাল থেকে আবার পুরস্কার দেওয়া শুরু তবে। নতুন ভাবেই শুরু হবে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান।তিনি আরও বলেছেন, ‘২০২৫ এবং ২০২৬ মিলিয়ে একটা পর্যায় ধরা হবে। বার্ষিক পুরস্কারের উদযাপনকে তারা আরও বড় এবং অর্থবহ করে তোলার চেষ্টা করছেন । এই পুরস্কার প্রদান ক্রিকেটের জন্য একটা বিশ্বজনীন অনুষ্ঠানে পরিণত হতে পারে। নতুন উত্তেজনা তৈরি করতে পারে। তাদের সামনে যে সুযোগ রয়েছে, সেটা কাজে লাগাতে চাইছে তারা । টেস্ট, একদিনের ক্রিকেট এবং টি-২০’র ক্রিকেটে আলাদা বর্ষসেরার পুরস্কার দেয় আইসিসি। অ্যাসোসিয়েট সদস্য দেশগুলোর জন্যও রয়েছে আলাদা বর্ষসেরার পুরস্কার। দেওয়া হয় সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও। সব পুরস্কারই পুরুষ এবং মহিলা বিভাগে দেওয়া হয়। রয়েছে আরও কিছু পুরস্কার। বার্ষিক এই পুরস্কার প্রদান অনুষ্ঠানকেই উৎসবের রং দিতে চায় আইসিসি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...