বীরেন্দ্র ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য কর্মসূচি

Date:

Share post:

আগামী ৩ নভেম্বর মঙ্গলবার উদযাপিত হতে চলেছে ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাবের ১৩১তম প্রতিষ্ঠা দিবস। এই বিশেষ দিনটিকে স্মরণীয় ও উৎসবমুখর করে তুলতে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওই দিন সকাল ৮টায় ক্লাব প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হবে। এরপর বিকেল ৫টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে বীরেন্দ্র ক্লাবের প্রবীণ খেলোয়াড় এবং ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের মধ্যে একটি প্রীতি ফুটবল খেলা হবে।‌
​প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবে আগামী ২২ নভেম্বর ক্লাব প্রাঙ্গণে ছোটদের জন্য একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতাটি মোট তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে: ক-বিভাগ (৬ বছর পর্যন্ত), খ-বিভাগ (৬+ বছর থেকে ৯ বছর পর্যন্ত) এবং গ-বিভাগ (৯+ বছর থেকে ১২ বছর পর্যন্ত)। বীরেন্দ্র ক্লাবের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দত্ত সমস্ত ক্রীড়াপ্রেমী ও ক্রীড়া সংস্থাকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...