মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

Date:

Share post:

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত দিয়ে চলেছে। কলঙ্কিত করে চলেছে ত্রিপুরার নাম। শেষ চার বছর এমন জঘন্য পারফরমেন্স করেননি সিনিয়র মেয়েরা। শনিবার বিদর্ভ-এর বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ করেন মেয়েরা। হেরে যান সাত উইকেটে। লখনৌ-তে জাতীয় সিনিয়র টি-২০ ক্রিকেটে ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপাই একানা স্টেডিয়ামে ধীর গতিতে ব্যাটিং রাজ্যদলের হারের অন্যতম কারণ। ফ্লাড লাইটে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ত্রিপুরা নির্ধারিত ওভারে ১১৫ রান করতে সক্ষম হয়। প্রাথমিক ব্যর্থতার পর দল নায়িকা রিজু সাহা এবং পেশাদার ক্রিকেটার তামান্না নিগম কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। এতে স্কোর ১০০ রানের গণ্ডি পার হয়ে। তামান্না ৩০ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং রিজু ৩৮ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ৩১ রান করেন। এছাড়া অশ্বত্থ বাবু ২০ বল-এ দুটি বাউন্ডারি সাহায্যে ১৮ রান করেন। জবাবে ১৮ বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বিদর্ভ। আয়ুশি ঠাকরে ৪৬ বল-এ পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৪৮ এবং মোনা মেশ্রম ৩৪ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ৪১ রান করেন। ত্রিপুরার সেবিকা দাস ২১ রানে দুটি উইকেট পান। ২ নভেম্বর ত্রিপুরার পঞ্চম প্রতিপক্ষ কেরালার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

বীরেন্দ্র ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য কর্মসূচি

আগামী ৩ নভেম্বর মঙ্গলবার উদযাপিত হতে চলেছে ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাবের ১৩১তম প্রতিষ্ঠা দিবস। এই বিশেষ দিনটিকে স্মরণীয় ও...