শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

Date:

Share post:

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০’র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন করেছিল শ্রেয়াস ব্রিগেড । তৃতীয় ম্যাচে সফল বৈভব সূর্যবংশীকে বাদ দেওয়ার কোনো ক্রিকেটীয় কারণ ব্যাখ্যা করেননি ভারতীয় দলের অধিনায়ক। প্রশ্ন উঠেছিল স্পিনারদের না খেলানো নিয়েও। হারের ধাক্কায় পঞ্চম টি-২০’র ম্যাচের প্রথম একাদশ আবার বদল করতে পারে ভারত। রবিবার হ্যামিল্টনে পঞ্চম টি-২০’র ম্যাচে মুখোমুখি হবে ভারত-নিউ জ়িল্যান্ড।
সিরিজ়ের শেষ ম্যাচের আগে শ্রেয়াসরা এগিয়ে রয়েছেন ৩-১ ব্যবধানে। চতুর্থ ম্যাচের পরাজয় ভুলে এই ব্যবধান বাড়িয়ে ৪-১ করাই লক্ষ্য ভারতীয় শিবিরের। সেই লক্ষ্যে রবিবার প্রথম একাদশে পাঁচটি পরিবর্তন করতে পারে ভারত। এমনটাই খবর টিম ম্যানেজমেন্ট সূত্রে।নিউজ়িল্যান্ডে গিয়ে একটিও ম্যাচ খেলেননি কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। অর্শদীপ সিং, ময়ঙ্ক যাদব, ভুবনেশ্বর কুমারদের বোলিং নিয়ে প্রশ্ন উঠেছে। প্রচুর রান দিয়েছেন পেস বোলারেরা। যার কারনে সমালোচনা হয়েছে। তবু গৌতম গম্ভীররা টি-২০’র ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা দুই স্পিনারকে খেলাননি। অবশেষে রবিবার তাদের খেলার সম্ভাবনা প্রবল। ভারতীয় শিবির সূত্রে খবর, হ্যামিলটনের প্রথম একাদশে থাকবেন কুলদীপ। খেলানো হতে পারে গোটা সফরে ড্রেসিংরুমে কাটানো বরুণকেও।প্রথম একাদশে দেখা যেতে পারে শিবম দুবে এবং ভুবনেশ্বরকেও। এক দিনের সিরিজ়ের আগে বিশ্রাম দেওয়া হতে পারে নীতীশ কুমার রেড্ডি এবং অর্শদীপ সিংকে। প্রথম একাদশে ফিরতে পারে বৈভবও। ঈশান কিশান অথবা সঞ্জু স্যামসনের মধ্যে একজনকে বিশ্রাম দেওয়া হতে পারে। ঈশানের না খেলার সম্ভাবনাই বেশি। প্রথমত চোট সারিয়ে দলে ফিরে তিনি ০ রান করেছেন। দ্বিতীয়ত, এক দিনের সিরিজ়ের আগে তাঁকে বিশ্রাম দেওয়া। সব মিলিয়ে বলা যেতে পারে একদিনের ক্রিকেটের সিরিজে নামার আগে টি-২০ এর শেষ ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে একাধিক বদলের মধ্য দিয়ে টিম ম্যানেজমেন্ট ঘষামাজার কাজ সেরে নিতে চাইছে।
নিউজিল্যান্ড ক্রিকেট দলে অবশ্য তেমন একটা বদলের সম্ভাবনা নেই। চতুর্থ টি-২০ এর জয়ী দলকেই খেলানো হবে হ্যামিলটনে। শনিবার উভয় শিবির নিজেদের অনুশীলন সেরে নেয়। চার নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ডের একদিনের ক্রিকেটের সিরিজ ৫ ম্যাচের এই সিরিজের আগে শেষ টি-২০ এর ম্যাচের মধ্য দিয়ে নিউজিল্যান্ড ও চাইছে নিজেদের ক্রিকেটারদের ঘষামাজা করে নিতে। যদিও নিউজিল্যান্ডের একদিনের ক্রিকেট দলে বেশ কয়েকটি পরিবর্তন হবে। হ্যামিলটনের পিচ ও ব্যাটসম্যানদের সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে এখানকার বাউন্ডারি ও ছোট। স্বাভাবিকভাবেই হাই স্কোরিং ম্যাচ দেখা যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...

বীরেন্দ্র ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য কর্মসূচি

আগামী ৩ নভেম্বর মঙ্গলবার উদযাপিত হতে চলেছে ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাবের ১৩১তম প্রতিষ্ঠা দিবস। এই বিশেষ দিনটিকে স্মরণীয় ও...