পিছিয়ে থেকে জয় ছিনিয়ে নিল ত্রিবেণী সংঘ। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগের গুরুত্বপূর্ণ লড়াইয়ে মূল্যবান ৩ পয়েন্ট পেলো শহর দক্ষিণাঞ্চলের বেলতলীর এই ক্লাব। ম্যাচটি ২-১ গোলে হারায় সরোজ সংঘকে।
উমাকান্ত মিনি স্টেডিয়াম নৈশালোকে এই লড়াইয়ে শুরু থেকে সরোজ সংঘ তুলনায় দাপটের সাথে খেলে। ম্যাচের ৩৯ মিনিটে লিডও নেয় বিপুল দেববর্মার গোলে। বিরতিতে পিছিয়ে থাকা ত্রিবেণী দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায়। ম্যাচের ৬৪ মিনিটে লালমুয়াং জোয়ালার গোলে ১-১ করে। সরোজ সংঘের রক্ষণাত্মক ফুটবলের সুযোগ নিয়ে ৮৫ মিনিটে রাজীব সাধন জমাতিয়া জয়সূচক গোলটি করেন।


