দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের বিজয় রথ এগিয়ে চলেছে একের পর এক। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শ্রেয়াস আয়ার মুগ্ধ দুই সতীর্থের ব্যাটিংয়ে। খেলা শেষ হওয়ার পর অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশীকে নিয়ে উচ্ছ্বাস ঢাকতে পারলেন না শ্রেয়াস।জয়ের জন্য ১৯৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নিউজ়িল্যান্ডের বোলারদের নিয়ে একরকম ছেলেখেলা করেছে বৈভব-অভিষেক জুটি। জয়ের পর শ্রেয়াস আরো বলেন, এমন ব্যাটিং চোখের আরাম। তিনি আর সঞ্জু স্যামসন যখন ব্যাট করতে নামলেন , তখনও বল ভাল সুইং করছিল। এইরকম পরিস্থিতিতেও ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশী দুর্ধর্ষ ব্যাটিং তাণ্ডব চালান । আন্তর্জাতিক ক্রিকেটে এরকম আগে কখনও দেখেননি । শ্রেয়স বলেন, ভয় মুক্ত হয়ে ক্রিকেট খেলার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিদেশের মাটিতে। চ্যালেঞ্জের মুখে পড়তেই হবে, তা জেনে নিয়েই প্রতিপক্ষ শিবিরকে প্রস্তুত থাকতে হবে। এই জয়ের কৃতিত্ব সম্পূর্ণ অভিষেক এবং বৈভবের। তারা ব্যতিক্রমী ইনিংস খেলেছেন । সিরিজ়ে আরও দুটো ম্যাচ রয়েছে। আশা করেন সেই দুটো ম্যাচেও তাদের এরকম ফর্মেই খেলবেন। পর পর ম্যাচ। সঙ্গে বিমানযাত্রার ধকল। তার পরেও তাদের এমন খেলায় অধিনায়ক হিসেবে তিনি ভীষণ গর্বিত । শ্রেয়স আরো বলেছেন, বল করার সময় শুরুর দিকে ভালই রান হচ্ছিল। যে কোনও লেংথের বলেই রান হয়ে যাচ্ছিল। বোলারদের তখন বেশি ইয়র্কার করার চেষ্টা করতে দেখা যায় । তাতে কাজ হয়। ওভার প্রতি ১০ রানের কমে আটকে রাখা গেছে। নিউ জ়িল্যান্ডকে ২০০-র মধ্যে আটকে রাখাই পরিকল্পনা ছিল ভারতের । তাতে সফল দল। আগামী শুক্রবার সিরিজের চতুর্থ ম্যাচ হবে অকল্যান্ডে। এই ম্যাচেও একই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান অধিনায়ক শ্রেয়াস আয়ার।


