নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। হয়তো দুজনের শেষ নিউজিল্যান্ড সফর হতে যাচ্ছে। দেশের মাটিতে শেষ বার রো-কো’র বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার কাইল জেমিশন। তিনি এই মুহূর্তে মুগ্ধ বৈভব সূর্যবংশীকে নিয়েও। ওয়েলিংটনে তৃতীয় টি-২০ এর ম্যাচ শেষে তিনি আরো বলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি হয়তো শেষবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে খেলবেন। স্বাভাবিকভাবেই তাদের কাছে একটা দুর্দান্ত স্মৃতি হয়ে থাকবে। এদেশের মানুষের কাছেও একটা ভালো অনুভূতি হয়ে থাকবে তাদের বিরুদ্ধে খেলতে নামাটা সত্যিই গর্বের বিষয়। জেমিশন আরো বলেন বিরাট যে ফর্মে রয়েছেন তাতে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে শততম শতরানের অনন্য কীর্তি গড়তে পারেন। তবে এই বিষয়টা নির্ভর করবে বিরাট আর কতদিন ক্রিকেটের মধ্যে থাকবেন এর উপর। কারণ শততম শতরানের অনন্য কীর্তি গড়তে হলে শারীরিক সক্ষমতা এবং দক্ষতা দুটোই প্রয়োজন। তবে এ ধরনের বিশ্বমানের প্রতিভা কেউ হারাতে চায় না। যার কারণে হয়তো বিরাট এখনো ভারতের জার্সি গায়ে জড়িয়ে একদিনের ক্রিকেটে খেলে চলেছেন। জেমিশন আরো বলেন একদিনের ক্রিকেটের লড়াইয়ে তিনি বৈভব সূর্যবংশীকে মিস করবেন। ১৫ বছর বয়সের এই ক্রিকেটারের দক্ষতাকে ভুলতে পারছেন না তিনি। প্রতিভা যে কোনো বয়স মানেনা বৈভব এটা প্রমাণ করে দিয়েছেন। ১৫ বছর বয়সে তিনি যেটা চিন্তা করতে পারেননি, বৈভব তার চেয়ে এগিয়ে অনেক দূর দক্ষতার সঙ্গে সেইসব শট খেলছেন।


