নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০’র ম্যাচে একটি রেকর্ড স্পর্শ করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ বা হাতি পেসার অর্শদীপ সিং। চতুর্থ টি-২০’র ম্যাচে নতুন রেকর্ড গড়ার সুযোগ রয়েছে ভারতের তুর্কি পেসারের সামনে। মঙ্গলবারের ম্যাচে শুধু টিম সেফার্টের উইকেট পেয়েছেন অর্শদীপ। এই উইকেটেই নজির গড়েছেন তিনি ।২০২৬ সালে এখন পর্যন্ত ৩০টি আন্তর্জাতিক টি-২০’র ম্যাচ খেলে ৩৯টি উইকেট দখল করেছেন।আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তথা আইসিসি এর পূর্ণ সদস্য দেশগুলির বোলারদের মধ্যে আর একজনই এক ক্যালেন্ডার বছরে টি-২০’র আন্তর্জাতিক ক্রিকেটে ৩৯টি উইকেট নিয়েছেন। আয়ারল্যান্ডের জশ লিটল ২০২২ সালে ৩৯টি উইকেট নেন। টেস্ট খেলিয়ে দেশগুলির ক্ষেত্রে লিটলের এই রেকর্ড মঙ্গলবার স্পর্শ করেছেন অর্শদীপ। পরের ম্যাচে একটি উইকেট পেলেই লিটলকে টপকে নতুন রেকর্ড গড়বেন ভারতীয় এই পেসার ।আরও একটি মাইলফলক থেকে এক উইকেট দূরে রয়েছেন অর্শদীপ। এখনও পর্যন্ত ১০২টি আন্তর্জাতিক টি-২০’র ম্যাচ খেলে অর্শদীপ নিয়েছেন ১৪৯টি উইকেট। আর একটি উইকেট পেলে রেকর্ড গড়ার পাশাপাশি ১৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করবেন তিনি। এক ক্যালেন্ডার বছরে আন্তর্জাতিক টি-২০’র ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড রয়েছে বাহরিনের আলি দাউদের। তিনি ২০২৫ সালে ৩৭টি ম্যাচ খেলে ৬৩টি উইকেট নেন।


