বিশ্বকাপে চ্যাম্পিয়নশিপ রিং

Date:

Share post:

প্রথমবারের মতো ফিফা প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপ রিং দেওয়া হবে। বিশেষভাবে তৈরি করা হবে ২ হাজার ২৬টি আংটি। বিশ্বকাপের চ্যাম্পিয়নশিপ রিং কারা পাবেন, কখন দেওয়া হবে? অনেক প্রথমের সাক্ষী হয়েছে এবারের উত্তর আমেরিকা বিশ্বকাপ। সেই তালিকায় এবার যুক্ত হচ্ছে আরেকটি। বিশ্বকাপ জয়ীদের দেওয়া হবে চ্যাম্পিয়নশিপ রিং বা আংটি। আমেরিকান ক্রীড়া জগতে জয়ী দলকে আংটি দেওয়া একটি ঐতিহ্য; এনএফএল-এর সুপার বোল জয়ীদেরও দেওয়া হয় এটি। প্রথমবারের মতো সেটি দেওয়া হবে ফিফা প্রতিযোগিতায়। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০ জুলাই ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। আইকনিক সোনালি ট্রফি ও মর্যাদাপূর্ণ মেডেলের পাশাপাশি জয়ী দলকে নতুন এই প্রতীক প্রদান করা হবে।
বিশেষভাবে তৈরি করা হবে ২ হাজার ২৬টি আংটি। বিশ্ব চ্যাম্পিয়নদের দেওয়া হবে ৩০টি আংটি। বাকি এক হাজার ৯৯৬টি আংটি বিশ্ব জুড়ে ভক্তদের কাছে বিক্রির জন্য রাখা হবে। এই আংটির একপাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা। অন্য পাশটি জয়ী দলের পরিচয় তুলে ধরতে বিশেষভাবে তৈরি করা হবে। জয়ীদের জন্য তৈরি প্রতিটি আংটি হবে আলাদা নম্বরযুক্ত। প্রত্যেকের আঙুলের মাপ অনুযায়ী তৈরি করা হবে এটি। সঙ্গে থাকবে সত্যায়নপত্র। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী মঞ্চে জয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে অস্থায়ী আংটি দেওয়া হবে। জয়ী দলের জন্য বরাদ্দ ৩০টি আংটি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে দেওয়ার আগে প্রত্যেকের মাপ অনুযায়ী বিশেষভাবে তৈরি করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...