পিছিয়ে থেকে জয় ছিনিয়ে নিল নবোদয় সংঘ। ২-১ গোলে হারালো ত্রিপুরা স্পোর্টস স্কুলকে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শুরুতেই ১৬ মিনিটে জাল নাড়ায় স্পোর্টস স্কুল। গোল করে রফ্রু চাই মগ। বিরতির ঠিক আগে ৪ মিনিটে ১-১ করেন নবোদয়ের কৃষ্ণ কে. জমাতিয়া। বিরতির পর ঢিমেতালে খেলা চললেও দুদলই গোলের সুযোগ তৈরি করতে পারে নি। শেষে ৮৬ মিনিটে জয়সূচক গোল করে রিচার্ড ত্রিপুরা। রিচার্ড ম্যাচের নায়ক হন। মূল্যবান তিন পয়েন্ট পায় রামনগরের ক্লাবটি।


