২০২৬ এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতীয় ক্রীড়াবিদরা চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করেছেন। এই দিনে ভারতের ঝুলিতে এসেছে ১টি রুপো এবং একাধিক ব্রোঞ্জ পদক, যার ফলে ভারতের মোট পদক সংখ্যা বেড়েছে।
উশু’তে ভারতের তারকা খেলোয়াড় নাওরেম রোশিবিনা দেবী মহিলাদের ৬০ কেজি সান্দা বিভাগে রুপো জিতেছেন। ফাইনালে তিনি চিনের ঝাং জিয়াওইউ-এর কাছে ০-২ ব্যবধানে পরাজিত হন। এশিয়ান গেমসে এটি রোশিবিনার টানা দ্বিতীয় রুপো এবং সামগ্রিকভাবে তৃতীয় পদক।
রোয়িং-এ দিনের শুরুতেই পুরুষদের ডাবল স্কালস ইভেন্টে সতনাম সিং এবং সালমান খান ভারতকে ব্রোঞ্জ পদক এনে দেন। তাঁরা ৬ মিনিট ১৩.২৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থানে রেস শেষ করেন। তবে পুরুষদের সিঙ্গেল স্কালসে ভারতের বলরাজ পানওয়ার পদক হাতছাড়া করে চতুর্থ স্থান পান।
শুটিং-এ মিক্সড টিম স্কিট ইভেন্টে অনন্তজিৎ সিং নারুকা এবং পরিনাজ ধালিওয়াল জুটি ৪৪ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ পদক পান। দক্ষিণ কোরিয়ার সাথে টাই হলেও শুট-অফে ভারত ব্রোঞ্জ নিশ্চিত করে।
এদিকে, এথলেটিক্সে মিক্সড ৪x৪০০ মিটার রিলেতে বিশাল টিকে, ভিথ্যা রামরাজ, মনু সাজি এবং এম আর পুভাম্মাকে নিয়ে গঠিত ভারতীয় দল ৩ মিনিট ১৪.৪৬ সেকেন্ড সময় নিয়ে রুপো জিতেছে।
মহিলাদের ১০,০০০ মিটারে দীর্ঘ ১৬ বছরের খরা কাটিয়ে ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন সীমা কুমারী। ১০০ মিটার স্প্রিন্ট-এ পুরুষদের হিটে অংশ নিয়ে অনিমেষ কুজুর (১০.৩৬ সেকেন্ড) এবং গুরিন্দরবীর সিং (১০.৩৮ সেকেন্ড) নিজ নিজ হিটে ভালো স্থান পেয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন।
কাবাডিতে পদক নিশ্চিত ভারতীয় মেয়েদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানকে ৫০-২৫ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ উঠেছে ভারত। ফলে আরও একটি পদক নিশ্চিত হলো। সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নেপাল।
স্কোয়াশে অনাহত সিং, তানভি খান্না, অভয় সিং এবং বীর চোতরানি একক ইভেন্টে দুর্দান্ত জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন।
জিমন্যাস্টিকসে মহিলাদের ভল্ট ফাইনালে প্রণতি নায়েক ১৩.১০০ স্কোর করে ষষ্ঠ স্থানে শেষ করেন।
বক্সিং-এ ভারতের কিছুটা হতাশাজনক ফল এসেছে। সাক্ষী চৌধুরী ও সুমিত কুন্ডু দুজনেই নিজেদের বাউটে হেরে বিদায় নিয়েছেন।


