এগিয়ে চলোর বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ফরোয়ার্ডের

Date:

Share post:

এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে আজ সুপার ফোরে উঠার ‘ডু অর ডাই’ ম্যাচ ফরোয়ার্ড ক্লাবের। অঙ্ক একটাই – জয়। এছাড়া বিকল্প পথ নেই। আসরের শীর্ষস্থানে থাকা এগিয়ে চলো অনেকটা আগেই সুপারে খেলা নিশ্চিত করেছে।
শ্যামসুন্দর কোন জুয়েলার্স চন্দ্র স্মৃতি লীগ ফুটবলে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ফরোয়ার্ড। ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে এগিয়ে চলো। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে কল্যাণ সমিতি ও ব্লাড মাউথ ক্লাব। ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে লালবাহাদুর ব্যায়ামাগার ও টাউন ক্লাব। ওই অবস্থায় গ্রুপ লীগের শেষ ম্যাচে জয় পেলেই শেষ চারে যেতে পারবে ফরোয়ার্ড ক্লাব। ম্যাচটা ড্র হলে ফরোয়ার্ডের পয়েন্ট দাঁড়াবে ১২। সেক্ষেত্রে তিনটি দল পয়েন্টের হিসেবে সম অবস্থানে এলেও গোলের ব্যবধানে লালবাহাদুর এগিয়ে রয়েছে। ফলে তারা সুপার ফোরে যাবে। এই অবস্থায় ফরোয়ার্ডকে শেষ চারটি দলে ঢুকতে হলে জিততেই হবে। আর কোন পথ নেই।
অপরদিকে গ্রুপের শীর্ষে থাকা এগিয়ে চলো সংঘের লক্ষ্য অপরাজিত থেকে সুপার ফোরে যাওয়া। পাশাপাশি গতবারের পরাজয়ের বদলা নেওয়া। প্রসঙ্গত গত বছর শিল্ড এবং লীগে ফরোয়ার্ড ক্লাবের কাছে হেরেছিল এগিয়ে চলো। বৃহস্পতিবার বিকেলে অনুশীলন শেষে একথা জানান ক্লাব কর্তারা। আজ এগিয়ে চলের হয়ে প্রথমবার মাঠে নামবেন সিকিম থেকে আসা সুরজ রাউত। মাঝমাঠের ওই ফুটবলারটি যোগ দেওয়া দলের শক্তি বাড়লো বলা চলে। এছাড়া সুপার ফোরে আরো একজন ফুটবলারকে আনতে চলেছে এগিয়ে চলো। কুঞ্জমণ থাপা আক্রমণভাগের ফুটবলার। গত বছরের ট্রফি হাতছাড়া দুঃখ ভুলতে চাইছেন দললের কর্তারা। এদিকে ফরওয়ার্ডের বিরুদ্ধে জয় নিয়ে যথেষ্ট আশাবাদী এগিয়ে চলো শিবির। সতর্কও। তাই সেরা একাদশ মাঠে নামাতে চাইছেন দলের কোচ সুজিত হালদার। অপরদিকে ফরোয়ার্ড কোচ নারায়ণ দেবনাথ বলেন, “জয় ছাড়া আমাদের সামনে বিকল্প কোন পথ নেই। তা মাথায় রেখেই মাঠে নামবে ছেলেরা। আশা করি হতাশ করবে না”। এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে জয় ছিনিয়ে শেষ চারে পা রাখতে চাইছি তারা। আজ সন্ধ্যা ছয়টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে হবে গুরুত্বপূর্ণ ম্যাচটি।
প্রথম ডিভিশন লিগে এবার একের পর এক দল শুরুতে ও মাঝপথে তুলে নেয়ার আসরটি প্রহসনে পরিণত হয়েছে। এবারের মত কোন আসরেই এধরনের অনীহা ক্লাবগুলোর মধ্যে দেখা যায় নি। যা ত্রিপুরা ফুটবল সংস্থার কাছে এক ভয়ঙ্কর বার্তা। এই জায়গায় আগামীদিনে ফুটবল বাঁচাতে হলে গভীর মন্থন প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...