কুমারঘাটে গকুলনগর নকআউট ফুটবল

Date:

Share post:

কুমারঘাটে গকুলনগর নকআউট ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডে উঠলো গকুলনগর জুনিয়র দল। ৪-০ গোলে হারালো সিঙ্গীরবিল জুনিয়র দলকে। মঙ্গলবার গকুলনগর স্কুল মাঠে একতরফা প্রাধান্য নিয়ে খেলে জয় পায় গকুলনগর জুনিয়র দল। বিজয়ী দলের হ্যাটট্রিক সহ চারটি গোলই করেন ভেঙ্গা ডার্লং। খেলা পরিচালনা করেন সিয়ামা ডার্লং। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের ভেঙ্গা। ১৬টি দলকে নিয়ে ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল আসর। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স দল ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে ২০ এবং ১০ হাজার টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...