খোয়াইয়ে সিনিয়র টি-২০ ক্রিকেট

Date:

Share post:

খোয়াইয়ে সিনিয়র টি-২০ ক্রিকেট শুরু আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে। ৬ দলের হবে আসর। শুক্রবার টুর্নামেন্ট কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন মহকুমা ক্রিকেট সংস্থার অফিসে হয় টুর্নামেন্ট কমিটির বৈঠক। এতে সিদ্ধান্ত হয় ৭-৯ অক্টোবরের মধ্যে শুরু হবে সিনিয়র টি-২০ ক্রিকেট। সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটের সেরা ৬ দল টি-২০ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করেছে। ওই ছয়টি দল হল – এভার গ্রীন ক্লাব, ইয়ুথ ক্লাব, ইয়ংস্টার, ব্লুমিং ক্লাব, উপেন্দ্র মুকুমো ক্লাব এবং নিউ স্টার ক্লাব। এয়ারপোর্ট মাঠে হবে খেলা। এছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সিনিয়র লীগের শেষ তিনটি ম্যাচ ৪ অক্টোবরের মধ্যে শেষ করা হবে। টুর্নামেন্ট কমিটির কনভেনার বিশ্বজিৎ বড়ুয়া এখবর জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...