গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে জামজুরি

Date:

Share post:

উদয়পুরে আন্ত: স্কুল ক্রিকেটে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করলো জামজুরি স্কুল। সুপার লিগে ৩ ম্যাচ খেলে সবকটিতে জয় পায়। জামজুরি স্কুল মাঠে রবিবার দুপুরে জামজুরি স্কুল ৭২ রানে হারায় রমেশ স্কুলকে। বিজয়ী দলের প্রনজিত দেব ৫ উইকেট পায়। ব্যাট করার সুযোগ পেয়ে জামজুরি স্কুল ১০৭ রান করে। আয়ুশ বৈদ্য ২১ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ২১, শুভজিৎ বর্ধন ২৮ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ১৬ , অমৃত দাস ১৬ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ১৩, জয়দীপ চক্রবর্তী ১০ বল-এ ১টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ এবং প্রনজিত দেব ৯ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। অতিরিক্ত পায় ১২ রান। রমেশ স্কুলের রাজদীপ দাস ৫ রানে এবং সুরজিৎ দাস ২১ রানে ৩টি উইকেট ভাগ করে। জবাবে প্রনজিতের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৩৫ রানে গুটিয়ে যায় রমেশ স্কুল। মৈনাক দাস ১১ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে।জামজুরি স্কুলের প্রণজিৎ দেব ৫ রানে ৫টি উইকেট পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...