পানিসাগরে ক্ষুদিরাম বসু স্মৃতি নকআউট ফুটবলে টুর্নামেন্টে টি ওয়াই এন এফ এফ সি ফাইন্যাল উঠেছে। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার বিলথৈ দ্বাদশমান বিদ্যালয়ের মাঠে সোমবার প্রথম সেমিফাইনালে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে টি ওয়াই এন এফ এফ সি ৩-২ গোলে হারায় ড্রিমল্যান্ড স্পোর্টিং ক্লাব। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় টি ওয়াই এন এফ এফ সি দলের ফুটবলাররা। প্রথমার্ধে রিচার্ডের গোলে এগিয়ে যায়। কিছুক্ষণ পর রবেনের গোলে ব্যবধান বাড়িয়ে ২-০ করে। দ্বিতীয়ার্ধের প্রায় ২০ মিনিটের মাথায় রবেন নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচের শেষদিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ড্রিমল্যান্ড স্পোর্টিং ক্লাব। দলের লালবেতানীর এবং জনসন পর পর দুটি গোল করে ব্যবধান কমিয়ে ৩-২ করেন। তবে শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি। ম্যাচটি পরিচালনা করেন রেফারি তপন কুমার নাথ। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালকে ঘিরে বিলথৈ দ্বাদশমান বিদ্যালয়ের মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।


