পরাজয়ের হ্যাটট্রিক করলো কেবিআই

Date:

Share post:

উদয়পুরে আন্ত: স্কুল ক্রিকেটে পরাজয়ের হ্যাটট্রিক করলো কেবিআই স্কুল। সুপার ফোরে টানা তিন ম্যাচে হেরে যায়। চার উইকেটে জয় পেল উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল। জামজুরি স্কুল মাঠে রবিবার টসে জিতে কেবিআই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৫ রান করে। লাফ্রু মগ ৩৮ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১৫, আমার ত্রিপুরা ৯ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ১১ এবং রণবীর বিশ্বাস ১৬ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। অতিরিক্ত পায় ১৬ রান। উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের শ্রীমন দেবনাথ ৬ রানে তিনটি এবং শাহীন হোসেন পোদ্দার পাঁচ রানে দুটি উইকেট ভাগ করে। জবাবে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ওপেনার শ্রীমন দেবনাথ ৪২ বল-এ দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ৩০ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া রিহান আক্তার ১০ বল-এ একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। কেবিআই-এর আলমগীর হোসেন ৬ রানে তিনটি এবং আমার ত্রিপুরা ১৬ রানে দুটি উইকেট ভাগ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...