অমরপুরে এমএলএ কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে চাঁপাই পাড়া বিরুদ্ধে খেলবে খাসিয়ামুড়া প্লে সেন্টার। চন্ডিবাড়ি স্কুল মাঠে হয় আসরের দ্বিতীয় সেমিফাইনাল। তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে খাসিয়ামুড়া প্লে সেন্টার সাডেন ডেথে হারায় আম্পি কন্টাক্টর অ্যাসোসিয়েশনকে। দিবারাত্রি ঐ ম্যাচে শুরু থেকেই দু’দলের ফুটবলাররা আক্রমাত্মক ফুটবল খেলে। কয়েক হাজার ফুটবল প্রেমীদের উপস্থিতিতে উপভোগ্য ম্যাচ ছিল। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ছিল ১-১। খাসিয়ামুড়া প্লে সেন্টারের পক্ষে রিতেন সিং এবং কন্টাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষে বুলেমনি জমাতিয়া গোল করেন। নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সালা না হওয়ায় হয় টাইব্রেকার। তাতেও ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় হয় সাডেন ডেথ। শেষে বাজিমাত করে খাসিয়ামুড়া প্লে সেন্টার। জয়লাভ করে ৮(১)-৭(১) গোলে। খেলা পরিচালনা করেন বিপ্লব সিনহা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কিছুদিনের মধ্যেই ফাইনালের দিনক্ষণ ঘোষণা করা হবে।


