ব্যাটসম্যানরা রানে নেই, নাইডু দলে ডাকা হলো বোলার!

Date:

Share post:

নাইডু আসরে ত্রিপুরা দলের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল? যে ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়নি, সেই ক্রিকেটারকে রাজ্যে স্থান করে দেওয়া হয়েছে! অথচ স্ট্যান্ডবাই থাকা ক্রিকেটারদের থেকে নেওয়া হয়নি দলে! এনিয়ে প্রশ্ন উঠেছে? প্রথম তিন ম্যাচে ত্রিপুরা হেরেছে ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায়। চতুর্থ ম্যাচে ব্যাটসম্যানের পরিবর্তে দলে নেওয়া হয়েছে একজন জোরে বোলারকে! প্রশ্ন উঠেছে যেখানে ব্যাটসম্যানরা চূড়ান্ত ব্যর্থ হচ্ছে সেখানে কেন বোলার নেওয়া হল? এই ঘোটালার পেছনে আর্থিক লেনদেনের সম্ভাবনা দেখছেন ক্রীড়ামোদী মহল। আগামী ৩-৬ নভেম্বর ত্রিপুরা চতুর্থ ম্যাচ খেলবে বিদর্ভ এর বিরুদ্ধে। নাগপুরে হবে ম্যাচটি। এই ম্যাচে খেলার জন্য আজ থেকে শুরু হবে প্রস্তুতি। এবছর ঘরোয়া ক্রিকেটে অনেকটা ভালো পারফরম্যান্স করেছিলেন ডানহাতি ব্যাটসম্যান দীপঙ্কর ভাটনগর। তাকে রাখা হয়েছিল স্ট্যান্ডবাই হিসেবে। রাজ্য দলের ব্যাটসম্যানরা যখন চূড়ান্ত ব্যর্থ তখন আশায় বুক বেঁধেছিলেন দীপঙ্কর। কিন্তু চতুর্থ ম্যাচে দলে জায়গা না পাওয়ায় অনেকটাই হতাশ হয়ে পড়েছেন। প্রশ্ন উঠেছে কোন যুক্তিতে বাছাই করা হয়েছে চতুর্থ ম্যাচে ত্রিপুরা দল। এমনিতেই টানা তিন ম্যাচে পরাজিত হয়ে অনেকটা কোণঠাসা রাজ্যদলের ক্রিকেটাররা। ওই অবস্থায় চতুর্থ ম্যাচের আগে আবার ছাটাই হল ডানা। এঅবস্থায় আদৌ চতুর্থ ম্যাচে ত্রিপুরা কতটা ভালো খেলবে তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। যে দুই ক্রিকেটারকে ত্রিপুরা দলের জায়গা দেওয়া হয়েছে তাদের আদৌ খেলানো হবে কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। কারণ তাদের সম্বন্ধে জানা নেই কোচের। দলে রয়েছে একাধিক উইকেটরক্ষক। হাস্যকর ব্যাপার হল তারপরও আরেকজন উইকেট রক্ষক নেওয়া হয়েছে। এতেই সন্দেহ আরও বেড়েছে নির্বাচকদের নির্বাচন প্রক্রিয়া নিয়েও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...