আন্তর্জাতিক আসরে অনবদ্য সাফল্যের পর রাজ্যে ফিরে এলো সোনার মেয়ে আন্তর্জাতিক মাস্টার অর্শিয়া দাস এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার আরাধ্যা দাস। গুজরাটের আমেদাবাদে ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা প্রতিযোগিতা সাফল্য পেয়েছে দুজনই। ওই আসর থেকে অর্শিয়া তিনটি ব্রোঞ্জ পদক এবং আরাধ্যা একটি রৌপ্য পদক জয় করেছে। শনিবার বিকেলে দুই তারকা রাজ্যে এলে বিমানবন্দরে উষ্ণ অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন রাজ্য দাবা সংস্থার ইম্প্যাক্ট সচিব অনুপম ভট্টাচার্য, প্রিয়ব্রত ভট্টাচার্য এবং কিংশুক দেবনাথ। এতে আপ্লুত দুজনই। প্রসঙ্গত: আগামী বছর ত্রিপুরার গর্ব ওই দুই দাবাড়ু বিশ্ব, এশিয়ান এবং কমনওয়েলথ বাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। রাজ্যের দাবার ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে দুই দাবাড়ু বিশ্ব আসরে খেলবে। দুজনই ম্যাট্রিক্স একাডেমির ছাত্রী।


