শেষ ৯ মিনিটে দু’গোল হজম করে ঝুলে রইলো ফরোয়ার্ড ক্লাব! এখন তাকিয়ে থাকতে হবে ২৫ সেপ্টেম্বর এগিয়ে চলো সাংঘের বিরুদ্ধে। অপরদিকে, এই ড্র-এর ফলে এবারের মতো ঘরোয়া প্রথম ডিভিশন লিগের অভিযানে ইতি টানলো টাউন ক্লাব। চন্দ্র স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগের এদিনের লড়াইটি ২-২ গোলে শেষ হয়। এতে ভাগ হয় পয়েন্ট। ৮ ম্যাচে টাউনের সংগ্রহ ১২ পয়েন্ট ফরোয়ার্ডের ৭ ম্যাচে ১১। লালবাহাদুরেরও ৮ ম্যাচে ১২।
এগিয়ে চলো, কল্যান সমিতি ও ব্লাডমাউথ ক্লাব ইতিমধ্যেই সুপার ফোরে খেলা নিশ্চিত করেছে। চতুর্থ দল হিসেবে দৌড়ে ফরোয়ার্ড ও লালবাহাদুর। ২৫ সেপ্টেম্বর এগিয়ে চলোর বিরুদ্ধে পয়েন্ট হারালে ছিটকর যাবে ফরোয়ার্ড। তাই তাদের কাছে মাস্ট উইন ম্যাচ।
সোমবার ফরোয়ার্ড ১০ মিনিটেই এগিয়ে যায়। অনেকটা হঠাৎ পাওয়া সুযোগ কাজে লাগায় জোয়ালা। বিরতির পর ব্যবধান ২-০ করে। ব্যবধান দ্বিগুন করেন অরুন সিং। ৮১ মিনিট খেলায় ফেরে টাউন। ২-১ করে রাফ্রু। চার মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকে সমতা ফেরান রোনাল্ডা সিনহা। ২-২ হয়। শেষদিকে বিলাসের একটি পাঞ্চ পোস্ট ছুঁয়ে বাইরে যায়।


