৭টি পদক জিতে গেমসে সেরা দিন

Date:

Share post:


আইচি-নাগোয়া (জাপান)।। এশিয়ান গেমসের অষ্টম দিনে ভারতীয় অ্যাথলিটরা কবাডিতে জোড়া সোনা সহ মোট ৭টি পদক জয় করে গেমসে তাদের সেরা দিনটি পার করেছেন। এই অনবদ্য পারফরম্যান্সের পর ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে ২৭টি (৩টি সোনা, ১১টি রুপো এবং ১৩টি ব্রোঞ্জ)।
এথলেটিক্সের পুরুষদের ম্যারাথনে দীর্ঘ ৪৪ বছর পর ভারতের হয়ে ইতিহাস গড়েছেন সাওয়ান বারওয়াল। তিনি জাতীয় রেকর্ড ভেঙে রুপো জয় করেন। পুরুষদের শট পুটে ভারতের তারকা অ্যাথলিট তাজিন্দরপাল সিং তূর ফাইনালে দ্বিতীয় স্থান দখল করে রুপো জিতেছেন। মহিলাদের ৪০০ মিটারে ট্র্যাক ইভেন্টে চমৎকার পারফর্ম করে প্রাচী ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। পুরুষদের ডেক্যাথলনে প্রথম দিনের খেলা শেষে ভারতের তেজস্বিন শঙ্কর পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
শুটিং-এ মহিলাদের ৫০মিটার রাইফেল ৩ পজিশন (দলগত) বিভাগে ভারতের তিলোত্তমা সেন, বিদার্সা বিনোদ এবং আশি চোকসি ত্রয়ী দলগত ইভেন্টে দুর্দান্ত লড়াই করে দেশের ঝুলিতে আরও একটি রুপো এনে দেন।
স্কোয়াশ মিক্সড ডাবলসের সেমিফাইনালে হংকংয়ের জুটির কাছে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে হেরে জ্যোৎস্না চিনাপ্পা ও ভেলাভান সেন্থিলকুমার ব্রোঞ্জ পদক পান। সিঙ্গলসে অনাহত সিং এবং অভয় সিং সেমিফাইনালে জিতে ফাইনালে প্রবেশ করেছেন। যা ভারতের আরও দুটি রৌপ্য বা স্বর্ণপদক নিশ্চিত করেছে।
ব্যাডমিন্টনে মহিলাদের ডাবলসে ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচন্দ জুটি বিশ্বের ৩ নম্বর জাপানি জুটিকে ২৪-২২, ২১-১৮ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে চমক দেখিয়েছেন। আর সিঙ্গলসে পিভি সিন্ধু এবং ১৯ বছর বয়সী উন্নতি হুডা নিজেদের ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে স্থান করে নিয়েছেন। তবে পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন হেরে বিদায় নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...