ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

Date:

Share post:

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে সদর ‘বি’কে বিধ্বস্ত করে উদয়পুর। মোহনপুরের তালতলা স্কুল মাঠে উদয়পুর ৮০ রানে হারায় সদর ‘বি’ দলকে। ব্যাট করার সুযোগ পেয়ে উদয়পুর ৮ উইকেট হারিয়ে ২৩৮ রান করে। ওপেনার শাহীন হোসেন পোদ্দার ১১৬ বল-এ পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৫৯, সোমদেব শীল ৫৩ বল-এ চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬, শ্রীমন দেবনাথ ২৯, স্নেহাশীষ দত্ত ২৭ এবং জ্যোতিদীত্য মজুমদার ২৫ রান করে। অতিরিক্ত পায় ৪০ রান। সদর বি-র আনস ভাটনগর ভাটনাগর ৪২ রানে চারটি এবং তানিক্স চক্রবর্তী ৩৭ রানে তিনটি উইকেট ভাগ করে। এরপর বৃষ্টি নামায় সদর বি-র সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৬ ওভারে ১৭৩ রান। জবাবে উদয়পুরের বোলারদের আক্রমণের মুখে শুরু থেকেই উইকেট হারাতে থাকে সদর বি। শেষ পর্যন্ত ৯২ রান করতে সক্ষম হয়েছে। দিব্যজ্যোতি ধর ২৪, তানিস্ক চক্রবর্তী ২০ রান করে। উদয়পুর সুরজিৎ দেবনাথ ১৬ রানের চারটি উইকেট পায়।

প্রত্যাশিতভাবেই ফাইনালে সদর ‘এ’

প্রত্যাশিতভাবেই ফাইনালে খেলার ছাড়পত্র পেলো সদর ‘এ’। আসর থেকে ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়ন খোয়াই। রাজ্য অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের সেমিফাইনালে নেপকো মাঠে সদর জয় পায় ৭ উইকেটে। বিজয়ী দলের এরিশ মজুমদার ৭৪ রান করে। খোয়াইয়ের শুভজিৎ পালের দুরন্ত শতরান
বিফলে গেল। ব্যাট করার সুযোগ পেয়ে খোয়াই ২০৮ রান করে। শুভজিৎ পাল ১২৭ বল-এ ১৩টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ১১১, শুভজিৎ শংকর পাল ১৮, বিজয় দেব ১৭ এবং শুভজিৎ কুরি ১৬ রান করে। অতিরিক্ত পায় ১৯ রান। সদর ‘এ’র দেবরাজ মজুমদার ৩৫ রানে এবং রাহুল মিয়া ৩৮রানে দুটি করে উইকেট ভাগ করে। জবাবে সদর ‘এ’ ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। এরিস মজুমদার শেষ পর্যন্ত ৭০ বল-এ আটটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৪ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া ময়ূখ চৌধুরী ৩৯ বল-এ তিনটি বাউন্ডারিও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮, নীলেশ সূত্রধর ৩৬ বল-এ পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯, সায়ন্তন কর ১৫ রান করে। অতিরিক্ত পায় ২৪ রান। খোয়াই-এর সায়নদীপ সিনহা ৩২ রানে দুটি উইকেট পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...

সাত গোলের বড় জয় স্পোর্টস স্কুলের

৬৫তম সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব ১৭ বছরের মেয়েদের ফুটবলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের কাছে বিধ্বস্ত হলো আই পি এস...