রাজ্যস্তরের মহিলা ক্রিকেট শুরু বৃহস্পতিবার থেকে। প্রতিদিন হবে চারটি ম্যাচ। শান্তিরবাজারের বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে বিলোনিয়া খেলবে স্বাগতিক শান্তিরবাজারের বিরুদ্ধে, বিলোনিয়ার বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে আমবাসা খেলবে লংতরাইভ্যালির বিরুদ্ধে, মেলাঘরের শহীদ কাজল ময়দানে সদর খেলবে সোনামুড়ার বিরুদ্ধে এবং উদয়পুরের জামজুরি স্কুল মাঠে ধর্মনগর খেলবে বিশালগড়ের বিরুদ্ধে।


