শুরু হলো রাজ্য স্কুল যোগা এবং টেবিল টেনিস প্রতিযোগিতা। সোমবার এনএসআরসিসির যোগা হল ঘরে শুরু হয় তিন দিনব্যাপী আসর। এদিন বিকেলে আসরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার সহ অন্যান্যরা। আট জেলার খেলোয়াড়দের পাশাপাশি ত্রিপুরা স্পোর্টস স্কুল অংশ নেয়। উদ্বোধনের পরে শুরু হয়ে যায় খেলা।


