মেয়েদের সিনিয়র ক্রিকেটে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে বুধবার মাঠে নামবে সদর। প্রতিপক্ষ জিরানিয়া। মোহনপুরের তালতলা স্কুল মাঠে হবে ম্যাচটি। দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়ে ‘সি’ গ্রুপে এককভাবে শীর্ষে সদর। অনেকটাই পিছিয়ে রয়েছে জিরানিয়া। সদরের ক্রিকেটাররা চাইছেন গ্রুপের শেষ ম্যাচে জয় পেয়েই কোয়ার্টার ফাইনালে খেলতে। এদিকে বুধবার আরও তিনটি ম্যাচ হবে। শান্তিরবাজারের বাইখোরা ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে বিলোনিয়া খেলবে সাব্রুমের বিরুদ্ধে, বিলোনিয়ার বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে কমলপুর খেলবে আমবাসার বিরুদ্ধে এবং উদয়পুরের জামজুরি স্কুল মাঠে কৈলাসহর খেলবে ধর্মনগর বিরুদ্ধে।


