পরাজয়ের হ্যাটট্রিক দিয়ে আসর শেষ সাব্রুমের

Date:

Share post:

পরাজয়ের হ্যাটট্রিক দিয়ে আসর শেষ করলো সাব্রুম। বুধবার নিজেদের শেষ ম্যাচে ডিএলএস ম্যাথডে ৩ রানে হেরে যায় বিলোনিয়ার কাছে। রাজ্যস্তরের মেয়েদের সিনিয়র ক্রিকেটে বাইখোরা ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে টসে জিতে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে বিলোনিয়া ১৪৫ রান করে। রিয়া মিত্র ৬১ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ২৮, পারমিতা মজুমদার ৮৬ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ২৭ এবং সুমি চক্রবর্তী ২৮ বল-এ ১৭ রান করেন। অতিরিক্ত পায় ৪৭ রান। সাব্রুমের ঋদ্ধি নম: ২১ রানে ৪টি উইকেট পান। জবাবে বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তখন সাব্রুম কোনও উইকেট না হারিয়ে ৪৪ রান করে। জয়ের জন্য সাব্রুমের দরকার ছিল ৪৮ রান। তামান্না দাস ৪৪ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ১৯ রানে অপরাজিত থেকে যান। অতিরিক্ত পায় ২৩ রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...