তেলিয়ামুড়ায় সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে মুষলধারে বৃষ্টির জন্য মাঝপথে পরিত্যক্ত হলো ম্যাচ। ভগৎ সিং মিনি স্টেডিয়ামে বুধবার মুখোমুখি হয়েছিল জনকল্যাণ ফার্মার্স ক্লাব এবং ডি এম কলোনি ক্লাব। ব্যাট করার সুযোগ পেয়ে জনকল্যাণ ফার্মার্স ক্লাব ২৯৫ রান করে ৩ উইকেট হারিয়ে। রাকেশ দাস ৪১ বল-এ ৭টি বাউন্ডারি ও ১০টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০০, সুকান্ত রুদ্রপাল ৫১ বল-এ ১১টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৪ এবং অসীম চৌধুরী ২৫ বল-এ ৬টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২ রান করেন। এরপরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। ফলে পরিত্যক্ত হয় ম্যাচটি। বিফলে যায় রাকেশের ঝড়ো শতরান।


