লক্ষ্য কুমারের শতক, এগিয়ে কসমোপলিটন

Date:

Share post:

প্রথম ডিভিশনের সুপার ফোরে প্রথম দিনেই জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে কসমোপলিটন ক্লাবের। বড় কোনও অঘটন না ঘটলে দ্বিতীয় দিনেই জয় পেয়ে যাবে। ফর্ম বজায় রাখলেন লক্ষ্য কুমার টি। দিনের শেষে শতরান করে অপরাজিত রয়েছেন দিল্লি থেকে আসা এই ক্রিকেটারটি।মরশুমে প্রায় সাতশত রান করে ফেলেছেন লক্ষ্য কুমার। তারপরও রাজ্য সংস্থার কর্তাদের কোনও হেলদোল নেই এই ব্যাটসম্যানকে রঞ্জি দলে নেওয়ার। পিটিএ মাঠে প্রথম দিনেই ১৭০ রানের এগিয়ে রয়েছে কসমোপলিটন। ব্যাট করার সুযোগ পেয়ে শংকর পালের ভেল্কিতে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় ইউনাইটেড বিএসটি। সন্তোষ গোস্বামী ৩১ বল-এ ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ রান করেন। কসমোপলিটনের শংকর ২৬ রানে পাঁচটি, অর্কজিৎ রায় ১২ রানে তিনটি এবং অমরেশ দাস ১১ রানের দুটি উইকেট ভাগ করেন। জবাবে বৃষ্টির জন্য প্রথম দিনের খেলা যখন বন্ধ হয় তখন কসমোপলিটন ৫৩.৩ ওভারে আট উইকেট হারিয়ে ২২৫ রান করে। লক্ষ্য কুমার ১৩১ বল-এ ১৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০১ রানে এবং অমরেশ দাস ২৭ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ১৮ রানে অপরাজিত রয়েছেন। এছাড়া শংকর পাল ৪১ বল-এ দুটি বাউন্ডারি সাহায্যে ২৩ এবং তন্ময় দাস ১৮ বল-এ ৩টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। বিএসটি’র অভিষেক কৃষ্ণ শ্রীবাস্তব ৫৫ রানে পাঁচটি উইকেট পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...