তিনদিনব্যাপী রাজ্য স্কুল জুডো প্রতিযোগিতা শেষ হলো বুধবার। পানিসাগরের শারীরশিক্ষণ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত আসরে দাপট দেখালো ত্রিপুরা স্পোর্টস স্কুল বাধারঘাট এবং পানিসাগরের জুডোকাররা। দ্বিতীয় দিনের শেষে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিনে চমক দেয় ত্রিপুরা স্পোর্টস স্কুল বাধারঘাটের জুডোকাররা এবং ৬০ পয়েন্ট নিয়ে দলগত বিভাগে রাজ্য সেরা হয়েছে। ৫০ পয়েন্ট নিয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুল পানিসাগর রানার্স এবং ৩৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ জেলা তৃতীয় স্থান দখল করে। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।


