টাউন ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে সুপার লিগের পথে পা বাড়ালো কল্যাণ সমিতি। বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকালের খেলায় প্রথমার্ধে ১-০ গোলে লিড নেয় অনেকটা অপ্রত্যাশিত ভাবে। আত্মঘাতি গোল হলেও রেফারি তার রিপোর্টে গোলটি দেন কল্যাণের আরিফ হুসেনের নামে! বিরতির পর ৫২ মিনিটে আফদাল ২-০ করলে ম্যাচে জয় অনেকটাই নিশ্চিত হয়। শেষদিকে মনীষ সিং ৮৯ মিমিটে টাউনের কফিনে শেষ পেরেকটি ঠুকেন। ম্যাচের প্রথমার্ধে টাউন মন্দ লড়াই করে নি। কিন্তু বাজে ভাবে প্রথম গোলটা হজম করার পর খেলা থেকে হারিয়ে যায়।


