রীতিমত চাপে থেকে জয় ছিনিয়ে নিলো এগিয়ে চলো সংঘ। ২-১ গোলে হারালো লালবাহাদুর ব্যায়ামাগারকে। ফলে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মেলারমাঠের ক্লাবটি সুপার লিগের দৌড়ে এগিয়ে গেলো। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বুধবার নৈশালোকে অনুষ্ঠিত খেলায় শুরু থেকেই লালবাহাদুরের চাপে ঘর সামলাতে ব্যস্ত ছিল এগিয়ে চলো। লালেদের একটি প্রচেষ্টা ক্রসবারে ধাক্ক দিয়ে ফেরে। আরো কয়েকটি ওপেন সুযোগ পেলেও এগিয়ে চলোর জাল নাড়াতে পারে নি। ফলে এর খেসারত দেয় দ্বিতীয়ার্ধে। গোলশূন্য প্রথম ৪৫ মিনিটের পর এগিয়ে চলো লিড নেয় ৬০ মিনিটে। লালেদের বক্সে জটলা থেকে প্রতিহত হয়ে বল বাইরে এলে সরোখাইবাম মেইতেই পাঞ্চ করেন। বল সামান্য দিক পরিবর্তন হয়ে জালে জড়ায়। ১-০ হয়। পিছিয়ে গিয়ে লালবাহাদুর অল আউটে গেলে প্রতিআক্রমণে মাঝমাঠে বল পেয়ে একক প্রচেষ্টায় এগিয়ে যান নির্মল সিং। কিন্তু বক্সে


