মোহনপুরে আন্ত: স্কুল ক্রিকেটে জয় পেলো কলাগাছিয়া স্কুল। সুপার ওভারে হারালো মোহনপুর স্কুলকে। কলাগাছিয়া স্কুল মাঠে বৃহস্পতিবার টসে জিতে মোহনপুর স্কুল ১৬১ রান করে। প্রসেনজিৎ দেবনাথ ৩৭, শুভম সরকার ৩৩ এবং মনোজ দাস ২০ রান করে। কলাগাছিয়া স্কুলের সাহিদ কর্মকার ও আদিত্য ওরাং দুটি করে উইকেট ভাগ করে। জবাবে কলাগাছিয়া স্কুল ১৬১ রান করতে সক্ষম হয়। শিবা বোনাজ ৩২, জয়ন্ত সরকার ২২ এবং নয়ন সরকার ১৫ রান করে। অতিরিক্ত পায় ৩৬ রান। মোহনপুর স্কুলের সৌরভ রায় ২২ রানে চারটি উইকেট পায়। ম্যাচটি টাই হওয়ায় শুরু হয় সুপার ওভারের খেলা। তাতে কলাগাছিয়া স্কুল ৩ রান করলে মোহনপুর স্কুল মাত্র এক রান করতে সক্ষম হয়।


