লালবাহাদুর থেকে পয়েন্ট কেড়ে অসহায় টাউন

Date:

Share post:

লালবাহাদুর ব্যায়ামাগার থেকে পয়েন্ট কেড়ে নিয়ে সুপার ফিরে উঠার আশা রইলো টাউন ক্লাব। যদিও তাদের সুপারে খেলার অঙ্ক কঠিন। সামনে রয়েছে বড় বাধা। অপরদিকে লালবাহাদুরের সুপার খেলার আশা নেই বললেই চলে। ফলে এবারের মতো তাদের অভিযান শেষ বলা যায়।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র স্মৃতি প্রথম ডিভিশন লিগের বৃহস্পতিবারের লড়াই ড্র হলো। ভাগ হলো পয়েন্ট। লড়াইটা টাউনের হয়ে একা করলো গোলরক্ষক সৌরভ ত্রিপুরা। দুই অর্ধে ছয়টি নিশ্চিত গোল রক্ষা করে ম্যাচে নায়ক হয়। দ্বিতীয়ার্ধে একের বিরুদ্ধে এক পরিস্থিতে দুটি ক্ষেত্রে সৌরভ রুখে না দাঁড়ালে টাউনকে হেরে মাঠ ছাড়তে হতো।
এদিন জয়ের জন্য শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলে লালের। টাউনের রক্ষণে হানা দিয়ে প্রচুর গোলের সুযোগও তৈরি করে। এর মধ্যে হাফডজন সৌরভ রুখে দেন। বাকিগুলো লালবাহাদুরের আক্রমণ ভাগের ফুটবলারদের ব্যর্থতায় নষ্ট হয়।
টাউনও সুযোগ যে পায়নি এমনটা নি। লালেদের শিবিরে প্রতিআক্রমনে হানা দিয়ে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। কিন্তু বিলাস এদিন একটু হলেও নড়বড়ে ছিলেন। ফলে জাল নড়ে নি। জাল নাড়াতে না পারলেও টাউনের লড়াকু ফুটবলাররা জমি ছাড়ে নি। মাঝমাঠ ও রক্ষণে সমানে করে গেছে প্রতিপক্ষের সাথে। এতে লালবাহাদুরকে যথেষ্ট বেগ পেতে হয়েছে গোলের মুখ খুলতে। এর সাথে মাথা ঠাণ্ডা রাখতে না পারার খেসারত দিতে হয়েছে দলকে। মাথা গরম করে রেফারির উপর বারবার চাপ সৃষ্টি করতে গিয়ে নিজের স্বাভাবিক খেলায় ছন্দ পতন হয়।
জয় ছাড়া বিকল্প ছিল না লালেদের। ফলে পয়েন্ট নষ্ট হওয়ায় তারা ছিটকে গেলো সুপারে উঠার দৌড় থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রঞ্জি দল!

জিমে কিছুটা সময়, আর ভিডিওর সামনে বসে কাটালো রাজ্য রঞ্জি দল! টানা তিন ম্যাচে হেরে দলটা একেবারেই ছন্নছাড়া।...

শেষ টি-২০’তে একাধিক বদলের সম্ভাবনা ভারতীয় শিবিরে

সিরিজ় জয় নিশ্চিত হওয়ার পর নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-২০'র ম্যাচে হেরেছে ভারত। শুক্রবারের প্রথম একাদশে জোড়া পরিবর্তন...

মোহনবাগানের টানা জয়

টানা জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার পাঞ্জাব এফসি-কে ২-১ গোলে হারিয়ে...

মেয়েরা টানা চার ম্যাচ হেরে চলেছে

জাতীয় ক্রিকেটে লজ্জা বয়েই চলেছে ত্রিপুরার মেয়েরা। টানা চার ম্যাচে হেরেছে! প্রস্তুতি ছাড়াই জাতীয় আসরে দল পাঠানোর খেসারত...