লিগের হাইভোল্টেজ ম্যাচ শনিবার

Date:

Share post:

লিগের একেবারে হাইভোল্টেজ ম্যাচ শনিবার। মুখোমুখি হবে শিল্ড জয়ী কল্যাণ সমিতি এবং ব্লাডমাউথ ক্লাব। শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র স্মৃতি ফুটবলে উমাকান্ত মিনি স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি। ইতিমধ্যে সুপার ফোরে পা বাড়িয়ে রেখেছে কল্যাণ সমিতি। বেশ কিছুটা চাপে রয়েছে ব্লাডমাউথ। ওই অবস্থায় বড় ম্যাচে ব্লাডের ফুটবলাররা কতটা জ্বলে উঠতে পারবে এর ওপর নির্ভর করবে কমলা কালো দলের সাফল্য। শেষ ম্যাচে ফরওয়ার্ড ক্লাবকে হারালেও কল্যাণ সমিতির ফুটবলাররা ওই ম্যাচে উজ্জীবিত ফুটবল উপহার দিতে পারে নি। এই অবস্থায় ব্লাডের বিরুদ্ধে ভালো খেলে জয় পেতে আশাবাদী। তবে নজর রাখতে হবে ব্লাডের তুরুপের তাস পারভেজ ভুঁইয়ার দিকে। কড়া মার্কিং-এ রাখতে হবে ব্লাডের আক্রমণ ভাগের ওই ফুটবলারকে। নাহলে যেকোনো সময় ম্যাচের চাকা ঘুরে যেতে পারে। বড় ম্যাচে শক্তির বিচারে কোন দলকেই এগিয়ে রাখা যাবে না। সুপারের আগে নিজেদের মনোবল বাড়িয়ে নিতে জয় ছাড়া কিছুই ভাবছে না কল্যাণ সমিতির ফুটবলাররা। অপরদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া ব্লাড মাউথ। এই ম্যাচে পুরো পয়েন্ট না পেলে শেষ চার দলে জায়গা করা ফিকে হয়ে যাবে। গতবারের লিগ জয়ীরা এবার ধারাবাহিকতার অভাবে ভুগছে। সেই ছন্দে মরশুমের শুরু থেকেই দেখা যায় নি। শিল্ডেও ছিটকে যায় ফাইনালের আগেই। লিগেও চলছে পিছিয়ে।
এই অবস্থায় কল্যাণের শিবিরে কতটা চাপ সৃষ্টি করতে পারে এর উপর নির্ভর করবে লড়াই কতটা জমজমাট হবে।
এদিকে একই দিন বিকেল সাড়ে তিনটায় দিনের প্রথম ম্যাচে নাইন বুলেটস ক্লাব খেলবে এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে। ১৪ পয়েন্ট নিয়ে এগিয়ে চলো সুপারে পৌঁছে গেছে বলা যায়। এই অবস্থায় নাইন বুলেটস চাপে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অদ্ভুত নিয়ম! পঞ্চম হলুদ কার্ডের পরও খেলবেন মেসি!

মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মরশুমে লিওনেল মেসি পাঁচটি হলুদ কার্ড পাওয়ায় ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচে তার খেলা...

দ্বিতীয় সারির দল নিয়ে সাফ খেলতে ঢাকায় যাচ্ছে ভারত

সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার লক্ষে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। লিস্টন কোলাসো, ব্রিসন...

দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না?

ত্রিপুরা রঞ্জি দলের দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না? এমনটাই প্রায় নিশ্চিত। পরাজয়ের হ্যাটট্রিক...

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হতে চলেছেন রোহিত

মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচটি ট্রফি দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলনেতা রোহিত শর্মা । নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর ট্রফি...